রাজস্থলী প্রতিনিধি | ১২:৩২ পিএম, ২০২১-০৪-২৪
রাঙামাটির রাজস্থলী উপজেলার আমছড়া পাড়া নামক স্থানে একটি মোটরবাইক ডিসের তারের সাথে জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার সকাল সাড়ে আট টায় সংঘটিত এ দুর্ঘটনায় মিজান (২৪) নামের একজন গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হলে রাস্তায় তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে রাজস্থলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরো ২ জন কে উদ্ধার করে রাজস্থলী হাসপাতালে ভর্তি করা হয়।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মোটর বাইক চালক দুইজন যাত্রী নিয়ে রাজস্থলীর উদ্দেশ্যে রওনা হলে আমছড়া পাড়া নামক স্থানে ডিসের তারের সাথে জড়িয়ে পড়ে। এ সময় সড়কের পার্শ্ববর্তী খুটির সাথে ধাক্কা লেগে চালক মিজান গলা কেটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকা হওয়ায় চট্রগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। সড়ক দুর্ঘটনায় নিহত মিজান উপজেলার শফিপুর এলাকার আব্দুল জলিলের পুত্র।
অপর দিকে মোটর বাইকে থাকা আরো দুই জন যাত্রী আহত হয়।তাদের রাজস্থলী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বুলবুল হোসেন জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited